শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৯:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বড়াইগ্রাম পুকুরের কিনারায় ডিম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম পুকুরের কিনারায় ডিম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু

ঢাকা প্রেস
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-


পুকুরের কিনারায় হাঁসের ডিম কুড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক ছেলেশিশু। নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের তিরাইল খামারপাড়া এলাকায় সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম আরিয়ান সরদার। সে ওই এলাকার কৃষক আলম সরদারের ছেলে।


 

বড়াইগ্রাম পুকুরের কিনারায় ডিম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু



শিশুটির মা নাসরিন বেগম জানান, রোববার বিকেলে সে ছেলেকে নিয়ে বাড়ির পাশে পুকুর থেকে নিজেদের পালিত হাঁস আনতে যায়। ওই সময় পুকুরের কিনারায় একটি ডিম পাওয়া গেলে এতে সে দারুণ খুশী হয়। সোমবার দুপুরে ডিম পাবে এমন আশায় সকলের অজান্তে পুকুরের কিনারায় গেলে সে পা পিছলে পানিতে পড়ে যায় এবং কাঁদায় উঠতে না পেরে ডুবে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহমেদ পানিতে ডুবে আরিয়ান নামে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।