শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পটিয়ায় গরু চুরির চেষ্টায় গুলিবর্ষণ: তিন খামারি আহত, একজন আটক

পটিয়ায় গরু চুরির চেষ্টায় গুলিবর্ষণ: তিন খামারি আহত, একজন আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


চট্টগ্রামের পটিয়ায় গরু চুরির চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন গ্রামবাসী। এই ঘটনায় একজন সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে।

 

শনিবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করার চেষ্টা করলে গ্রামবাসী তাদের বাধা দেয়। এসময় চোররা গুলি চালায়, যাতে ফয়েজ আহমদ, মো. আরমান এবং মো. রাজু নামে তিনজন গুরুতর আহত হন। আহতদের পটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

গ্রামবাসীদের সাহসী প্রচেষ্টায় নাঈম উদ্দিন নামে একজন সন্দেহভাজন চোরকে আটক করা হয় এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়।
 

খামারি আজম আলী জানান, চুরির ঘটনার কয়েক দিন আগে এক অচেনা ব্যক্তি তার খামারে গরু কিনতে আসে। এরপরই এই চুরির ঘটনা ঘটে।
 

পটিয়া থানার ডিউটি অফিসার এএসআই অসীম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।