শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাবেক এমপির ছেলের শ্বশুরবাড়িতে কোটি টাকা, দামি গাড়ি ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার: গ্রেপ্তার তিন

সাবেক এমপির ছেলের শ্বশুরবাড়িতে কোটি টাকা, দামি গাড়ি ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার: গ্রেপ্তার তিন

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর উত্তরায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে বিপুল পরিমাণ অর্থ, দামি গাড়ি এবং বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে। গ্রেপ্তার হয়েছে তিন ব্যক্তি।
 

গত রোববার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ দল স্থানীয় সাক্ষীসহ ওই বাড়িতে প্রবেশ করে। পরদিন সোমবার (২৩ সেপ্টেম্বর), ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।
 

অভিযানে উদ্ধার হয় নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার বেশি, বিভিন্ন দেশের মুদ্রা, দুটি বিলাসবহুল গাড়ি এবং তিনটি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট। জ্যাকেটগুলোতে ‘POLICE’ লেখা ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, এই সম্পদগুলো সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের।
 

পুলিশের ধারণা, উদ্ধারকৃত বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক এমপি এবং তার ছেলেসহ গ্রেপ্তার ব্যক্তিরা ব্যবহার করেছেন।