শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শিক্ষকের ন্যক্কারজনক কাজের শাস্তি: যাবজ্জীবন কারাদণ্ড

শিক্ষকের ন্যক্কারজনক কাজের শাস্তি: যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-
 

নাটোরে এক শিক্ষকের ন্যক্কারজনক কাজের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছিলেন হযরত আলী নামে ওই শিক্ষক।
 

সোমবার (১৮ নভেম্বর), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মাদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন।

 

নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের বাসিন্দা হযরত আলী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। তিনি তার বাড়িতে ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। ২০১৮ সালের ৮ জুলাই, অন্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে ওই মেয়েটিকে প্রশ্নপত্র দেখানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ভীত সন্ত্রস্ত মেয়েটি ঘটনাটি কাউকে বলতে সাহস পায়নি।
 

পরে মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘদিনের বিচারের পর অবশেষে হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।