শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার

মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার

ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-
 

মেহেরপুরে এক আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়েক দিন ধরে চলা অভিযানে চুয়াডাঙ্গা ও রাজবাড়ি জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডাকাত দলের সর্দার আলতাফ মন্ডল, রমজান আলী এবং আসাদুল ইসলাম। পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত ২ নভেম্বর এই দলটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ডাকাতি করে। তারা যানবাহন আটকে চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা লুট করে এবং একজনকে আহত করে।

তদন্তে জানা যায়, এই দলটি আগেও একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত তাদের সন্ধান পায়।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতি রোধে টহল জোরদার করা হচ্ছে এবং সামাজিক সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে।