শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঝিনাইদহে সবজির দাম আকাশচুম্বী: কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা সবাই হিমশিম খাচ্ছেন

ঝিনাইদহে সবজির দাম আকাশচুম্বী: কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা সবাই হিমশিম খাচ্ছেন

ঢাকা প্রেস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-


 

ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা বাজারে সবজির দাম আকাশচুম্বী হয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হওয়া এবং সার-কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়া এই দাম বাড়ার প্রধান কারণ। কৃষকরা তাদের ফসলের যথাযথ মূল্য পাচ্ছেন না, ব্যবসায়ীরা লাভের মুখে হাসছেন, আর ভোক্তারা বাধ্য হয়ে চড়া দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।

 

ঝিনাইদহে সবজির দাম আকাশচুম্বী: কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা সবাই হিমশিম খাচ্ছেন


 

পাইকারি বাজারে পটল, ফুলকপি, বেগুন, করলাসহ বিভিন্ন সবজির দাম কেজি প্রতি ৪৫ থেকে ১৫০ টাকার মধ্যে উঠানামা করছে। কৃষকরা এই সবজি পাইকারি বাজারে বিক্রয় করলেও, খুচরা বাজারে পৌঁছালে দাম আরও বেড়ে যায়। কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় ভোক্তারা ক্ষুব্ধ।

 

ঝিনাইদহে সবজির দাম আকাশচুম্বী: কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা সবাই হিমশিম খাচ্ছেন — ছবি ২



ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে দাম বেড়েছে। তারা কৃষকদের কাছ থেকে সবজি কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকেন।

কৃষকরা অভিযোগ করেছেন, অতিবৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণে তাদের ফসল নষ্ট হয়েছে। সার-কীটনাশকের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। ফলে তারা যথাযথ মূল্য পাচ্ছেন না।
 

কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজির উৎপাদন কমেছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে উৎপাদন বাড়বে এবং দাম কমতে পারে।