শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

যুবলীগ-ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতার অফিস ভাঙচুর

যুবলীগ-ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতার অফিস ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি:-

 

 

কুমিল্লার বুড়িচং উপজেলায় ছাত্রদল সদস্য সচিব ইকবাল হোসেনের রাজনৈতিক অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইকবাল হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন যুবলীগ ও ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্রসহ অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র, চেয়ার-টেবিল, দরজা-জানালা ও থাই গ্লাস ভাঙচুর করে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল নেতা ইকবাল হোসেন জানান, ঘটনার সময় তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজি জসীমউদ্দীনের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছিলেন। সেখানেই মোবাইল ফোনে অফিস ভাঙচুরের খবর পান।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। জুলাই-আগস্ট মাসের পর থেকে তিনি বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হচ্ছেন।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতারা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর হোসেন পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।