শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাঙামাটিতে দুই ভারতীয় নাগরিক আটক

রাঙামাটিতে দুই ভারতীয় নাগরিক আটক

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-
 

রাঙামাটির বরকল উপজেলায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবোটে করে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সুরেশ চাকমা (৩৯) এবং অরং খান চাকমা। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, স্পিডবোটে ছয়জন যাত্রী নিয়ে রাঙামাটি আসার পথে বরকলের বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, “বরকল বিজিবি চেকপোস্টে দুই ভারতীয় নাগরিক আটকের খবর আমরা পেয়েছি। বিজিবি তাদের প্রক্রিয়া শেষে আমাদের কাছে হস্তান্তর করবে।”