শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

তিস্তার পানিবৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত, ফসল নষ্টের আশঙ্কা

তিস্তার পানিবৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত, ফসল নষ্টের আশঙ্কা

ঢাকা প্রেস নিউজ
 

রংপুর, ২৯ সেপ্টেম্বর: উজানের ঢল ও টানা বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।
 

পানিবৃদ্ধির ফলে নদী ভাঙনের আশঙ্কা বেড়েছে এবং বিস্তীর্ণ ফসলি জমি পানিশোষিত হওয়ায় কৃষকরা আতঙ্কিত। আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি কিছুটা কমতে পারে। তবে পরিস্থিতি নজরদারি করা হচ্ছে।