শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাষ্ট্রপতির পদত্যাগ দাবির বিক্ষোভে ২৫ পুলিশ আহত: বঙ্গভবনে উত্তেজনা

রাষ্ট্রপতির পদত্যাগ দাবির বিক্ষোভে ২৫ পুলিশ আহত: বঙ্গভবনে উত্তেজনা

ঢাকা প্রেস নিউজ

 

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভের ঘটনায় ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।
 

ডিএমপি সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৯ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে বঙ্গভবনের সামনে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ সদস্যই ইট-পাটকেলের আঘাত ও মারধরের শিকার হয়েছেন।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে বঙ্গভবনের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা পদত্যাগ করার জন্য রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।
 

সন্ধ্যার পর আন্দোলনে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। সেনাবাহিনী ও পুলিশ এ সময় বাধা দেয় তাদেরকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

এ সময় শিক্ষার্থীসহ তিন জন আহত হন। পরে পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীরা। তারা পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে এবং গাড়িতে উঠে পুলিশকে লাঠি দিয়ে আঘাত করতেও দেখা যায়।
 

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে বঙ্গভবন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে।
 

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভের ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশ সদস্যরা আহত হয়েছেন।