শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুমিল্লায় ছাত্রলীগ নেতা আল আমিন গ্রেফতার

কুমিল্লায় ছাত্রলীগ নেতা আল আমিন গ্রেফতার

 

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকারকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।


১৫ অক্টোবর মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানাগেছে। ১৬ অক্টোবর বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আল আমিন সরকার কুমিল্লা মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের জুয়েল সরকারের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন,এছাড়াও কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাঙ্গীর আলম সরকারের স্বজন হিসেবে জানা যায়। পুলিশ জানায়, আল আমিন নগরীর ঝাউতলা এলাকায় অবস্থান করছেন।এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাকে নগরীর ঝাউতলা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ ।কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানায়, মঙ্গলবার রাতে তাকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগের দুটি মামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।