শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

নববর্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় র‌্যাব, মোতায়েন থাকবে মোবাইল কোর্ট

নববর্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় র‌্যাব, মোতায়েন থাকবে মোবাইল কোর্ট

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নববর্ষের উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
 

নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের ব্যাটালিয়নগুলোসহ সারাদেশে মোতায়েন থাকবে ২২৪টি পিকআপ টহল, ১২২টি মোটরসাইকেল টহলসহ মোট ৩৪৬টি টহল দল। এছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন ৪১৩ জনসহ মোট ২,৪৪৯ জন র‌্যাব সদস্য।
 

মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে মোবাইল কোর্ট ও অন্যান্য ব্যবস্থা থাকবে।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে নববর্ষের আয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
 

রাজধানীর প্রধান প্রধান অনুষ্ঠানস্থল—টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, শিশু একাডেমি ও রমনা বটমূল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট।
 

এছাড়া, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম চালানো হবে। তারা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়।
 

নববর্ষ ঘিরে গুজব ও অপপ্রচার ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি বলেও জানানো হয়।
 

সারাদেশে নিরাপত্তা সমন্বয়ের জন্য র‌্যাব সদর দপ্তর থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যবেক্ষণ চলবে এবং প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হবে। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিমও প্রস্তুত থাকবে।