শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মৌলভীবাজারের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মৌলভীবাজার প্রতিনিধি:-


 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদ মারা গেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার রাধানগরের বালিশিরা রিসোর্টের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে একই মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। বুধবার এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অবস্থান করেন।
 

সকাল সাড়ে ৮টার দিকে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে রুমে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবারও শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেওয়ার কথা ছিল তার।
 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রাতের কোনো একসময় মারা গেছেন। ঢাকা থেকে স্বজনরা মরদেহ গ্রহণ করতে দেরি হওয়ায় সালাহ উদ্দিন মাহমুদের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।