শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

চট্টগ্রাম ফাউন্ডেশন গঠন কল্পে কার্যবিধিও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ফাউন্ডেশন গঠন কল্পে কার্যবিধিও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এর সভাপতিত্বে 'চট্টগ্রাম ফাউন্ডেশন' এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
 

উক্ত সভায় আমন্ত্রিত সদস্যগণের সামনে চট্টগ্রাম ফাউন্ডেশনের  গঠন ও কার্যাবলির উপর সভাপতির পক্ষে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ। 


এরপর সভায় উপস্থিত সদস্যগণ চট্টগ্রাম ফাউন্ডেশনের উক্ত ধারণার ওপর তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। 


এসময় জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকতাগণ, এনজিও সংস্থার দায়িত্বরত কর্মকর্তা,সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি ও রেড ক্রিসেন্টের সম্পাদক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। 

 

সকলেই চট্টগ্রাম ফাউন্ডেশন গঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এই সংগঠনের সাথে যুক্ত থেকে এর বাস্তবায়ন এবং একটি কার্যকরি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 
 

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন ,এই সংগঠনটি আপামর জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবে এবং শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে নজির স্থাপন করবে। 
 

সর্বশেষ সভাপতির বক্তব্যে চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক ফরিদা খানম এটিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তার মূল্যবান নির্দেশনা প্রদান করেন। 


সভায় চট্টগ্রামের সকল পৌরসভার প্রশাসক ও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ,  সহকারী কমিশনার (ভূমি)গণ, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা নৌ স্কাউটের প্রতিনিধ,জেলা রোভার স্কাউট এবং মেট্রোপলিটন রোভার স্কাউট এর প্রতিনিধি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে যে, খুব শীঘ্রই চট্টগ্রাম ফাউন্ডেশন নামের এই সামাজিক ও মানবিক সংগঠনের আত্ম প্রকাশ করবে।