শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫২:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, পরবর্তী শুনানি ২৭ এপ্রিল

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, পরবর্তী শুনানি ২৭ এপ্রিল

মাগুরা প্রতিনিধি:-

 

মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
 

আসামিরা হলেন—শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি রোকেয়া বেগম, বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ। শুনানিতে তারা আদালতে উপস্থিত ছিলেন।
 

মামলাটিকে জনস্বার্থ বিবেচনায় বিশেষ গুরুত্ব দিয়ে রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিযুক্ত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজর, অ্যাটর্নি জেনারেল মর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজীও শুনানিতে অংশ নেন।
 

আদালত সূত্রে জানা যায়, হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় (ধর্ষণের ফলে মৃত্যু), সজীব শেখ ও রাতুল শেখের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারায় (ভয়ভীতি প্রদর্শন), এবং রোকেয়া বেগমের বিরুদ্ধে ২০১ ধারায় (আলামত নষ্ট) অভিযোগ গঠন করা হয়েছে।
 

শুনানির শেষে বিচারক জানান, আসামিরা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং এর জন্য কারাবিধি অনুযায়ী আবেদন করতে হবে। এছাড়া বিচারক জানতে চাইলে আসামিরা অপরাধে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।
 

পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।