বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রিশাদের অলরাউন্ড-পারফরম্যান্সে জয় পেল শাইনপুকুর

রিশাদের অলরাউন্ড-পারফরম্যান্সে  জয় পেল শাইনপুকুর

সোমবার (২২ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শাইনপুকুরের দেয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২২ রান করে গাজী। পরের ১০ বলে মাত্র ৩ রানের বিনিময়ে বাকি সব কটি উইকেট তুলে নেয় শাইনপুকুর। ১৩ রানের জয়ে ব্যাট হাতে ২৬ বলে ৩৩ ও বল হাতে ৩৬ রান দিয়ে নেন ৪ উইকেট রিশাদ।


সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ২৭তম ওভারের দ্বিতীয় বলে আরাফাত সানি ফিরিয়ে দেন গাজীর পারভেজ জীবনকে। ২০ বলে ২২ রান করে মাঠ ছাড়েন জীবন। পরের ওভারে ৪ বল করেই ২ উইকেট পান হাসান মুরাদ। ১২৫ রানে গুটিয়ে যায় গাজীর ইনিংস।


গাজীর হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন হাবিবুর রহমান। বাকিদের মধ্যে মেহেদী মারুফ ২৩ ও সাব্বির হোসেন শিকদার করেন ১২ রান। রিশাদ বাদে শাইপুকুরের হয়ে সানি ৩, মুরাদ ২ ও নাহিদ রানা ১ উইকেট পান।

এর আগে তানজিদ তামিমের ৪২, রিশাদের ৩৩ ও মুকিদুল ইসলাম মুগ্ধের ১৩ রানে ভর করে সব কটি উইকেট হারিয়ে ১৩৮ রান করে শাইনপুকুর। গাজীর হয়ে ৩টি করে উইকেট নেন আবদুল গাফফার সাকলাইন ও হাবিব মেহেদী। জীবন ২টি, রুয়েল মিয়া ১টি ও পারভেজ জীবন ১টি উইকেট পান।