সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিবর্তিত ভেন্যুতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি

পরিবর্তিত ভেন্যুতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ  করেছে আইসিসি

সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফিক্সচার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। 
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক ছিল বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক পালা বদলের মধ্যে নিরাপত্তার কথা ভেবে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয়। নতুন আয়োজক হিসেবে ঘোষণা করা হয় সংযুক্ত আরব আমিরাতের নাম।

পরিবর্তিত ভেন্যুতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ  করেছে আইসিসি

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে আয়োজক বাংলাদেশ। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। ৫ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ইংলিশরা। সেই ম্যাচের পর বেশ কয়েকদিন বিশ্রামের সুযোগ পাবেন জ্যোতিরা। যদিও সেই সময় পরের দুই ম্যাচ খেলতে শারজাহ থেকে দুবাইয়ে ভ্রমণ করতে হবে তাদেরকে।

নিজেদের তৃতীয় ম্যাচে ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ম্যাচটি দুবাইয়ে হবে ১২ অক্টোবর। অপরদিকে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে।

১৮ দিনের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ২০ অক্টোবর, দুবাইয়ে।