শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজশাহী ব্যুরো:-

 

রাজশাহীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে তারা শহরের ব্যস্ততম রেলগেট এলাকায় অবস্থান নেন, ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। এতে করে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—

  • ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিলে হাইকোর্টের রায় বাস্তবায়ন

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি সুযোগ বাতিল

  • চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে চাকরির নিশ্চয়তা
     

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদেরও সেখানে দেখা গেছে বলে জানান তিনি।