সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলা

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলা

বিনোদন ডেস্ক:-

 

অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে গণমাধ্যমকে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া এক ঘটনায় অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে একটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে তাকে গুলশান থানায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম তাকে রমনা থানায় নিতে পৌঁছেছে।
 

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্দিককে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি তাকে মারধর করছে এবং এ সময় তার পোশাক ছিঁড়ে যায়।
 

ঘটনাটি রাজধানীর কাকরাইল এলাকায় ঘটেছে বলে জানা গেছে। ভিডিওতে একজন যুবককে বলতে শোনা যায়, “সিদ্দিককে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।”
 

এই ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।