সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মত বদলালেন ট্রাম্প

বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মত বদলালেন ট্রাম্প

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগে আপত্তি জানালেও, এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আশ্বাসের পর নরম সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনো স্পষ্ট করে জানিয়েছেন, রাজনৈতিক উত্তেজনা থাকলেও ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলবে। 

গত মার্চে ট্রাম্প নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ইরানের অংশগ্রহণকে ‘উপযুক্ত নয়’ বলেছিলেন। তবে সম্প্রতি ফিফা কংগ্রেস শেষে ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘যেহেতু জিয়ান্নি বলেছে, আমি এতে একমত। আমার মনে হয়, তাদের খেলতে দেওয়া উচিত।’ উল্লেখ্য, গত ডিসেম্বর ইনফান্তিনোর কাছ থেকে ‘পিস প্রাইজ’ পাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে সমালোচনা চলছে।

কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইরান ছিল একমাত্র দেশ, যাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। ইরানি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, কানাডার অভিবাসন কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে তাদের প্রতিনিধি দল সীমান্ত থেকেই ফিরে যায়। তবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানান, তাদের প্রবেশ অনুমতিই বাতিল করা হয়েছিল।

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, দেশটির আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজের বিরুদ্ধে ওই সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকায় পরিস্থিতি জটিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের প্রস্তাব দিলেও তা নাকচ করেছেন ইনফান্তিনো। তার ভাষায়, ফুটবল মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলে-এই লক্ষ্যেই ইরানকে যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলতে হবে।