সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘ বিরতিতে যাচ্ছেন মিউনিখে অ্যাডেল

দীর্ঘ বিরতিতে যাচ্ছেন মিউনিখে অ্যাডেল

জার্মানির মিউনিখে অ্যাডেলের শো শেষ হলো গত শনিবার। ভক্তরা প্রত্যাশায় রয়েছে লাস ভেগাসের শোয় তাকে দেখার জন্য। সময় কিঞ্চিত বদল হলেও লাস ভেগাস যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ভক্তদের জানালেন এক দুঃসংবাদও।

 

জার্মানির মিউনিখ শহরের মেসে অ্যারেনায় ৮০ হাজার দর্শকের সমাগমের মাঝেই হঠাৎ ভক্তদের এমন দুঃসংবাদ দিলেন গায়িকা। জানালেন, দীর্ঘ বিরতিতে যাচ্ছেন তিনি। অর্থাৎ সহসা তাঁকে আর গানের স্টুডিও কিংবা মঞ্চে পাওয়া যাবে না। যদিও কত দিনের জন্য বিরতি নিচ্ছেন, তা নিশ্চিত করেননি ‘হ্যালো’ গায়িকা। তিন বছর ধরে ‘রেসিডেন্সি’ কনসার্ট ট্যুরে রয়েছেন অ্যাডেল।


এ প্রসঙ্গ ধরেই শনিবার মিউনিক কনসার্টে তিনি বলেন, ‘এটাই আমার সব চেয়ে দীর্ঘ কনসার্ট ট্যুর। এটা শেষে (এই ট্যুরের আর ১০টি শো বাকি আছে) তোমাদের সঙ্গে অনেক দিন আর দেখা হবে না। বিরতির পুরোটা সময় আমি তোমাদের হৃদয়ে গেঁথে রাখব। আর কল্পনা করব এই কনসার্টগুলোর কথা। এই ট্যুর অসাধারণ ছিল। এখন আমার বিশ্রাম প্রয়োজন। সাত বছর ধরে নতুন একটা জীবন গড়ে তুলেছি এবং সে জীবনটা এখন যাপন করতে চাই।

’
কথাগুলো বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন অ্যাডেল। তাঁর আচমকা এই ঘোষণায় ভক্তরাও হয়েছে অবাক ও বিষণ্ন। ২০২২ সালের পর থেকে অ্যাডেলে লাস ভেগাস ও মিউনিখে বিশেষ শো সিরিজ শুরু করেন। ১০০টি শো নিয়ে চলা এ সিরিজ আগামী নভেম্বরে শেষ হতে যাচ্ছে। এর মধ্যেই মিউনিখ পর্ব শেষ। আর ১০টি শো হবে লাস ভেগাসে।