সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেসরকারি সংস্থায় চাকরি বিজ্ঞপ্তি

বেসরকারি সংস্থায় চাকরি বিজ্ঞপ্তি

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কমিউনিকেশন স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: কমিউনিকেশন স্পেশালিস্ট (ইনফরমেশন ম্যানেজমেন্ট), কনসালট্যান্ট—এনওএ লেভেল
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ, নিউট্রিশন, পাবলিক হেলথ, ফুড সায়েন্সেস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমিউনিটি নিউট্রিশন বা পাবলিক হেলথে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লেখালেখির দক্ষতা থাকতে হবে। ডেটা ভিজ্যুয়ালাইজেশন ও গল্প বলার দক্ষতা থাকতে হবে। পাওয়ার বিআই, টাবলিউ, জিআইএস, ইলাস্ট্রেটর বা থ্রিডি অ্যানিমেশনের জন্য অ্যাডভান্সড পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। তথ্য ব্যবস্থাপনা ও বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে। পরিকল্পনা ও সমন্বয়ে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)


আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৩।