শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি

ঢাকা প্রেস নিউজ
 

গত দুই দিনে ভারত থেকে বাংলাদেশে বেনাপোল বন্দর হয়ে প্রায় ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ১০ টন ৯৫৬ কেজি এবং সোমবার ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচামরিচ আমদানি হয়।

 

দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে। প্রতি টন কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ হাজার টাকা এবং আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি মূল্য দাঁড়ায় ৬০ টাকা, যার মধ্যে শুল্ককর ৩৬ টাকা।

 

শুল্ক-কর পরিশোধ করে আমদানিকারকরা কাঁচামরিচের এসব চালান খালাস করেছেন।

 

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, আজ সন্ধ্যায় এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ এবং গতকাল ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়েছে।

 

বাংলাদেশে কাঁচামরিচের চাহিদা মেটাতে ভারত থেকে বেনাপোল বন্দর হয়ে উল্লেখযোগ্য পরিমাণে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। এই আমদানির ফলে দেশীয় বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়বে এবং দাম কমার সম্ভাবনা রয়েছে।