শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বগুড়া ধুনটে বিএনপির গাড়ী ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

বগুড়া ধুনটে বিএনপির গাড়ী ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ঢাকা প্রেস

মোঃ নাজমুল হাসান,বগুড়া প্রতিনিধি:-

 

বগুড়ার ধুনটে বিএনপি দলীয় সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের ২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে গাড়ী ভাংচুর মামলায় ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট সদর ইউনিয়নের পাকুড়ীহাটা গ্রামের ইদ্রিস আলীর ছেলে বর্তমান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম মাসুদ রানা, পূর্ব ভরনশাহী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে বগুড়া জেলা পরিষদ সদস্য ফজলুল হক, পশ্চিম ভরনশাহী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে হাসান খসরু নুপুর।

 

গত সোমবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালে নির্বাচনে বিএনপি দলীয় বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ধুনটে অবস্থান করা কালিন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক তার গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনায় ২০১৮ সালে ১১ ডিসেম্বর উপজেলার বেলকুচী গ্রামের রমজান আলীর ছেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে একটি ভাংচুর ও নাশকতা মামলা দায়ের করে। ওই মামলায় ৪৬ জন নামীয় সহ অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়। ওই মামলায় ক্রমিকানুসারে মাসুদ রানা ৭, ফজলুল হক ৮ এবং হাসান খসরু নুপুর ৪৩ নম্বর এজাহার ভুক্ত আসামী হিসেবে অন্তর্ভুক্ত বলে জানা যায়। সোমবার দিবাগত রাতে আসামিদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, ২০১৮ সালে সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ী ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাহার ভুক্ত আসামী হিসেবে ৩ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।