শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আখাউড়া স্থলবন্দর: পূজা উপলক্ষে সাতদিন বন্ধ

আখাউড়া স্থলবন্দর: পূজা উপলক্ষে সাতদিন বন্ধ

ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামী সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠন থেকে এই বিষয়ে চিঠি পাওয়া গেছে। তিনি আরও জানান, ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ১৬ ও ১৭ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরটি বন্ধ থাকবে। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সর্বমোট সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময় যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।
 

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলমও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উৎসবের সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের নাগরিকরা পাসপোর্টের মাধ্যমে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
 

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম বড় এবং ব্যস্ততম স্থলবন্দরগুলির একটি। এখান দিয়ে প্রতিদিনই বিপুল পরিমাণ পণ্যসামগ্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করে।