শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলাশবাড়ীতে সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা

পলাশবাড়ীতে সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা

ঢাকা প্রেস

প্রেস বিজ্ঞপ্তি:-

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে  পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে বুয়েট এর শিক্ষার্থী শহীদ আরবার ফাহাদ এর স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৭ অক্টোবর সোমবার সকালে মৌন মিছিলটি কলেজ চত্বর প্রর্দক্ষিন করে স্মরণ সভায় মিলিত হয়।

পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল কবির মাজেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েল,

আরো বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মেজবাহ আহম্মেদ প্রান্ত,সিয়াম সরকার সিনহা,শাওন, সাদ্দাম,নুর আলম,সেলিম হাসান,এখলাছ মিয়া,লিখন কুমার, সজীব কুমারসহ অন্যান্যরা।

বক্তারা, শহীদ আরবার ফাহাদ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঅঙ্গন বাস্তবায়নে ছাত্রদলের পতাকাতলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।