সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২৬:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিপিএলে সাকিবের নাম, দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার?

ডিপিএলে সাকিবের নাম, দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার?

স্পোর্টস ডেস্ক:-

 

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে যাচ্ছে ৩ মার্চ। এই টুর্নামেন্টের আগেই সবার মনোযোগে আছেন সাকিব আল হাসান। শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দলবদলে তিনি নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। এর পর থেকেই প্রশ্ন উঠছে, কি সাকিব আল হাসান দেশে ফিরছেন?
 

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে সাকিব এখনও দেশে ফিরেননি। গত বছরের অক্টোবরের দিকে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন এবং ওই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান। তবে নিরাপত্তা শঙ্কার কারণে সেই সিরিজটি আর খেলা হয়নি। এরপর ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেললেও জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে।
 

সাকিবের দেশে ফেরার বিষয়ের সঙ্গে কিছু বিতর্কও যুক্ত হয়েছে। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও তিনি দেশে ফেরেননি। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে এবং এমনকি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
 

অন্যদিকে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকলেও, বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় সেটি সফল হয়নি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং পরীক্ষায় দু’বার ব্যর্থ হয়ে তাকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়েছিল, তবে নির্বাচকরা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করেননি।
 

এতসব ঘটনা সত্ত্বেও, ডিপিএলে সাকিবের নাম অন্তর্ভুক্তি নতুন আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, তিনি দেশে ফিরবেন এবং টুর্নামেন্টে অংশ নেবেন কিনা।