শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:১১:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুর পৌরসভায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

চাঁদপুর পৌরসভায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় অর্ধশতাধিক দোকান ভেঙে ফেলা হয়।
 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ হাওলাদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
 

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ হাওলাদার জানান, চাঁদপুর পৌরসভার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ বিপনীবাগ বাজার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। শহরের রাস্তার দুই পাশে থাকা সকল অবৈধ স্থাপনা সরিয়ে শহরকে যানজটমুক্ত করার লক্ষ্য রয়েছে পৌরসভার।
 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ বলেন, এখন পর্যন্ত চাঁদপুরের বিপনীবাগ বাজারে প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অনেক দোকানদার স্বেচ্ছায় তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন। শহরের অন্যান্য স্থানে গড়ে ওঠা দোকানগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।