সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তানহা তাসনিয়ার দুবাই যাওয়া নিয়ে খোলামেলা কথা

তানহা তাসনিয়ার দুবাই যাওয়া নিয়ে খোলামেলা কথা

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-

 

শোবিজের জনপ্রিয় মুখ তানহা তাসনিয়া সম্প্রতি নায়িকাদের দুবাই যাওয়া নিয়ে সামাজিক নানা সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেন, "যারা মিডিয়াতে কাজ করেন না, তারাও দুবাই যাচ্ছেন। কিন্তু দোষটা শুধু নায়িকাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়। এটা অনেকটা নায়িকাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা যেমন।"
 

একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তানহা আরও বলেন, "দুবাইয়ের ভিসা পাওয়া খুব সহজ। তাই সবাই সেখানে যাচ্ছেন। কিন্তু সেখানে এমন কিছু নেই যেটা অন্য কোনো দেশে পাওয়া যায় না।" তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "শুটিংয়ের ফাঁকে একঘেয়েমি দূর করতে আমিও দুবাই ঘুরতে যাই।"
 

তানহা মনে করেন, নায়িকাদের দুবাই যাওয়া নিয়ে অতিরিক্ত বিতর্ক করা উচিত নয়। তিনি বলেন, "আমি আমারটা বলি, বাকিদের বিষয়টা জানি না।"
 

কাজের প্রসঙ্গে তানহা জানান, তিনি নতুন কয়েকটি অনুদানের চলচ্চিত্রে কাজ করার কথা ভাবছেন। পাশাপাশি, তিনি নাটকেও নিয়মিত কাজ করছেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার ইচ্ছা রাখেন।