সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপ মিস করা বাংলাদেশের জন্য ‘বড় ভুল’ ছিল

বিশ্বকাপ মিস করা বাংলাদেশের জন্য ‘বড় ভুল’ ছিল

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধরনের ক্ষতি ছিল বলে মনে করেন সাকিব আল হাসান। নিরাপত্তাজনিত কারণে দলকে ভারতে খেলতে না পাঠানোর সিদ্ধান্তকে তিনি ভুল হিসেবেই দেখছেন।

এক সাক্ষাৎকারে সাকিব বলেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে না থাকা শুধু দলের জন্য নয়, সমর্থকদের জন্যও হতাশার। তার ভাষায়, ক্রিকেটপ্রেমী দেশের মানুষ বিশ্বমঞ্চে নিজেদের দলকে দেখতে চায়, আর সেই সুযোগ হাতছাড়া হওয়াটা বড় ধরনের ‘মিস’।

নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড। ফলে দীর্ঘ সময় পর প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় আসরে দেখা যায়নি টাইগারদের। বিষয়টি দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনও ভূমিকা রেখেছিল বলে ইঙ্গিত পাওয়া যায়। ভারতীয় লিগে বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়, যা দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কেও প্রভাব ফেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি। 

তৎকালীন সংশ্লিষ্টদের বক্তব্যেও ছিল ভিন্নতা, সরকার ও ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ফলে পুরো বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে।

তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব। তার মতে, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মাধ্যমে দুই দেশের ক্রিকেট সম্পর্ক আবারও স্বাভাবিক হতে পারে। নিয়মিত ম্যাচ হলে মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পর্কের বরফও গলবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব। তবে জাতীয় দলের হয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চে অনুপস্থিতি যে তাকে এখনও ভাবায়, সেটিই স্পষ্ট তার বক্তব্যে।