শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ঢাকা প্রেস
নলছিটি উপজেলা (ঝালকাঠি) প্রতিনিধি:-

 

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকায় ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
 

নিহত শিশু দু'টি হলেন লামিয়া আক্তার (৪) এবং রমজান হাওলাদার (৩)। লামিয়া কামাল হাওলাদারের মেয়ে এবং রমজান রানা হাওলাদারের ছেলে, তারা চাচাতো ভাই-বোন।
 

রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, বুধবার দুপুরে খেলতে গিয়ে শিশুরা ইঁদুর মারার ওষুধ দেখতে পায় এবং ভুলবশত তা খেয়ে ফেলে। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।