সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩৭ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনেছেন শাহরুখ খানের ছেলে

৩৭ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনেছেন শাহরুখ খানের ছেলে

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান দিল্লিতে ৩৭ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনেছেন। তবে আরিয়ানের কেনা বাড়িটির নিচতলা এবং বেসমেন্টের মালিক শাহরুখ খান নিজেই। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযাযী, আরিয়ান খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে ৩৭ কোটি টাকায় দুটি ফ্লোর কিনেছেন।

 

এ বাড়ির নিচতলার মালিক হিসেবে তার বাবা-মা শাহরুখ ও গৌরী তাদের বিয়ের প্রথম দিনগুলিতে থাকতেন। আরিয়ান বাড়িটি কেনার সময় ২০২৪ সালের মে মাসে নিবন্ধিত হয়েছিল। এবং তিনি ২৩৬ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি প্রদান করেছিলেন। এদিকে ২০২৩ সালের জানুয়ারিতে, শাহরুখকন্যা সুহানা খান মহারাষ্ট্রের আলিবাগে ১২ কোটি ৯১ লাখ দিয়ে একটি কৃষিজমি কিনেছিলেন।

 

তার এক বছর পরে, ফেব্রুয়ারি ২০২৪ এ, তিনি উপকূলীয় মহারাষ্ট্রে মুম্বাইয়ের কাছে একটি সমুদ্র সৈকত সম্পত্তি কিনেছিলেন। যার মুল্য ১০ কোটি টাকারও বেশি। সুহানা জোয়া আখতারের আর্চিসে অভিনয় করেছেন। এরপর বাবার সাথে সুজয় ঘোষের রাজাতে দেখা যাবে তাকে। আর আরিয়ান খান স্টারডমের মাধ্যমে নির্মানে অভিষেক আসছেন।