বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিছিয়ে পড়েও দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকার বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

পিছিয়ে পড়েও দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকার বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে প্রথম হাফে এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা, দ্বিতীয় হাফে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বুধবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকাকাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
প্রথম হাফে আক্রমণের পসরা সাজিয়েও গোলের দেখা পায়নি আলবিসেলেস্তারা। উল্টো  ম্যাচের ৩৪ মিনিটে কোস্টারিকার স্ট্রাইকার ম্যানফ্রেড উগালদের গোলে পিছিয়ে পরে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা।


ম্যাচের ৫২ মিনিটে ডি বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন ডি মারিয়া। তার দুই মিনিট পরই কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন ম্যাক অ্যালিস্তার।
এরপরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৭৭ মিনিটে ডি বক্সের ভেতরে জটলা পাকানো থেকে বল পেয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ।

এরপরই নিজেদের গুটিয়ে নেয় আর্জেন্টিনা। যদিও বেশকিছু আক্রমণ করেছে তারা, তবে সেই আক্রমণ থেকে গোল পায়নি। কোস্টারিকাও চেষ্টা করেছে গোলের জন্য। তবে তারা আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি। ফলে কোস্টারিকার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা।