শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লালমনিরহাটের হাতীবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা প্রেস
মো:সিরাজুল ইসলাম পলাশ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:-


 

লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে ডুবে শিহাব হোসেন শাকিল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে,নিহত শিহাব হোসেন শাকিল ওই উপজেলার মিন্টু মিয়ার ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের গাছ বাগানে সহপাঠীদের সাথে খেলছিল শিহাব, খেলতে খেলতে ডোবার কাছে গেলে এক সময় সেই ডোবায় পড়ে যায়। এমতাবস্থায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও না পেলে ডোবার পানিতে শিহাবের মরদেহ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ-বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হক বলেন, ডোবার পানিতে পড়ে শিহাবের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
 

এ-বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুন্নবী বলেন, মৃত্যুর ঘটনাটি জানা নেই, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।