শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫২:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ভোটের প্রস্তুতিতে সক্রিয় ইসি, নির্ভর করছে না ঐকমত্য কমিশনের ওপর

ভোটের প্রস্তুতিতে সক্রিয় ইসি, নির্ভর করছে না ঐকমত্য কমিশনের ওপর

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

নির্বাচন কমিশন (ইসি) নিজেদের সক্ষমতা ও কর্তৃত্বকে কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশন কোনো সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে না।
 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
 

তিনি বলেন, "আমরা আমাদের ক্ষমতার মধ্যে থেকে যা যা করার তা করছি। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী কেনাকাটা, এবং প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়ে গেছে।"
 

অস্ট্রেলিয়ার নির্বাচন পর্যবেক্ষণ ও সহায়তার আগ্রহের কথাও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, "সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া। নির্বাচন সংক্রান্ত যেকোনো সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।"
 

সিইসি আরও জানান, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেওয়ার দায়িত্ব ঐকমত্য কমিশনের হলেও ইসি শুধু নির্বাচন পরিচালনার প্রস্তুতির দিকেই মনোযোগী। সীমানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় আইন পরিবর্তনের প্রক্রিয়াও চলছে, যা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর বাস্তবায়ন হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমাও বাড়ানো হয়েছে।
 

সব মিলিয়ে ইসি এখন পুরোপুরি নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বলে জানান তিনি।