বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পিএসজি

এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে  পিএসজি

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল প্যারিস সেন্ট জার্মেই।

আগামী মৌসুমে পিএসজি ছাড়বেন এমবাপ্পে। তাই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে কিলিয়ান মূল একাদশে থাকবেন কিনা, সে বিষয়ে নিশ্চিত করতে চাননি কোচ লুইস এনরিকে। কিন্তু স্প্যানিশ ক্লাব সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলের লিড নিয়ে খেলতে নেমেও এমবাপ্পেকে নিয়ে একাদশ গড়ে পিএসজি। ডেম্বেলের থ্রু পাসে পাওয়া বলে ১৫ মিনিটে গতির ঝড় আর স্কিলে দুই সোসিয়াদ ফুটবলারকে বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিংয়ে এমবাপ্পে লিড এনে দেন পিএসজিকে।

দ্বিতীয়ার্ধের পর এমবাপ্পে আবারও গতির ঝড় তোলেন ৫৫ মিনিটে। মাঝমাঠ থেকে দারুণ ক্ষিপ্রতায় সোসিয়েদাদের রক্ষণে বড় গ্যাপ তৈরি করে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফ্রান্সের এই পোস্টার বয়। এটি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের ষষ্ঠ গোল। যার ফলে এই আসরের টপ স্কোরার এখন কিলিয়ান। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪তম গোল।

ম্যাচের শেষ মুহুর্তে এক গোল শোধ করে সোসিয়েদাদ। ৮৯ মিনিটে মিডফিল্ডার মেরিনো গোল করলেও ২-১ এর জয় পায় পিএসজি। আর দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় পিএসজি।