মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:৫১:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •

সোনারগাঁয় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার

সোনারগাঁয় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে মাসুদ পারভেজ (৪২) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত একটি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই পংকজ কান্তি সরকার সঙ্গীর ফোর্সসহ সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন নিউটাউন শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাজাজ পালসার মোটরসাইকেলের গতিরোধ করে।


এ সময় মোটরসাইকেল আরোহী মাসুদ পারভেজ (৪২)-কে তল্লাশি করে ৩ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাসুদ পারভেজ চট্টগ্রাম জেলার জোড়ারগঞ্জ থানাধীন দূর্গাপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারি চক্রের একজন সদস্যকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।