শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ধর্মীয় উপাসনালয়ে হামলা: অস্ত্র নয়, শিক্ষাই সমাধান: ধর্ম উপদেষ্টা

ধর্মীয় উপাসনালয়ে হামলা: অস্ত্র নয়, শিক্ষাই সমাধান: ধর্ম উপদেষ্টা

ঢাকা প্রেস
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:-


 

হাটহাজারী উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালেদ হোসাইন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা কোনো ধর্মের মানুষ নয়। এই ধরনের ঘটনা প্রতিরোধে অস্ত্র নয়, শিক্ষার ওপর জোর দেওয়া উচিত।
 

তিনি আরও বলেন, তিনি নিজেও একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষার মাধ্যমেই সমাজ গড়ার পক্ষপাতী। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের চেয়ে কলমের প্রয়োজনীয়তা অনেক বেশি।

 

ধর্ম মন্ত্রণালয়ের হাজীদের সেবা দেওয়ার প্রচেষ্টার কথা উল্লেখ করে আ.ফ.ম খালেদ হোসাইন বলেন, হজ্জের খরচ কমানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। জাহাজে করে হজে যাওয়ার বিষয়ে সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যায়, শীঘ্রই এই বিষয়ে সুখবর পাওয়া যাবে।

 

এই অনুষ্ঠানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মশিউজ্জামান, মডেল থানার ওসি হাবিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।