সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৩:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাঈমের জোড়া আঘাতে স্বস্তিতে বাংলাদেশ

নাঈমের জোড়া আঘাতে স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:-

 

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের মধ্যে স্বস্তি এনে দিলেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান। নিক ওয়েলচের রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার পর ক্রিজে নামা ক্রেইগ আরভিন বেশিক্ষণ টিকতে পারেননি। নাঈমের ঘূর্ণিতে মাত্র ৩১ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
 

এরপর নাঈমের শিকারে পরিণত হন জিম্বাবুয়ের অভিজ্ঞ অধিনায়ক শন উইলিয়ামসও। ১৬৬ বলে ৬৭ রান করে তানজিম সাকিবের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৯.৪ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৭৮ রান। ক্রিজে রয়েছেন মাধেভেরে ও টাফাডজোয়া সিগা।
 

ইনজুরির কাছে হার মানলেন নিক ওয়েলচ

সকালের শুরু থেকেই পেশির টান নিয়ে ভুগছিলেন জিম্বাবুয়ের ওপেনার নিক ওয়েলচ। উইলিয়ামসের সঙ্গে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পর অবশেষে তাকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। ১২৮ বল খেলে ৫৬ রানের ইনিংস খেলেন ওয়েলচ। তার বিদায়ের সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৬৪ রান, উইকেটে তখন খেলছিলেন ৫৮ রানে থাকা উইলিয়ামস।