শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আরাকান আর্মি ফেরত দিল ৫ বাংলাদেশি জেলেকে

আরাকান আর্মি ফেরত দিল ৫ বাংলাদেশি জেলেকে

ঢাকা প্রেস

মঈনুদ্দীন শাহীন ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায়, মিয়ানমারের আরাকান আর্মি দ্বারা অপহৃত ৫ জন বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হয়েছে।
 

গত সোমবার, টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে মাছ ধরতে যাওয়া এই জেলেরা আরাকান আর্মির সদস্যদের দ্বারা মিয়ানমারের ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
 

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই তারা মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। মিয়ানমারের ওই অঞ্চলটি বর্তমানে আরাকান আর্মির দখলে থাকায় তাদের সাথে আলোচনার মাধ্যমে এই জেলেরা ফেরত আনা সম্ভব হয়।
 

বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ জেটি ঘাটে এই জেলেরা ফিরে আসেন। ফেরত আসা জেলেদের মধ্যে রয়েছেন শাহপরীর দ্বীপের আবদুর রহিমের ছেলে মো. আলম, আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া ও মো. সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন এবং চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ।
 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। তারা সবসময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন।