শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুরে ইলিশ সংরক্ষণে কঠোর ব্যবস্থা

চাঁদপুরে ইলিশ সংরক্ষণে কঠোর ব্যবস্থা

ঢাকা প্রেস নিউজ

 

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ মাছের প্রজননকে সুরক্ষিত রাখতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।
 

এই সময়কালে ইলিশ আহরণ, বিক্রয়, মজুদ এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মা ইলিশের প্রজননকে সুরক্ষিত করতে সরকার কঠোর নজরদারি চালাবে।
 

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত এলাকায় জেলেদের নদীতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই সময়ে ইলিশ সাগর থেকে মিঠাপানিতে ডিম ছাড়তে আসে।
 

নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন ভঙ্গকারীদের দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।
 

চাঁদপুর জেলা প্রশাসক জানিয়েছেন, ইলিশ সংরক্ষণে এবার সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী যৌথভাবে কাজ করবে। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা সম্পর্কে সকলকে সচেতন করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।