বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশের হয়ে খেলতে চান সুলেমান দিয়াবাতে

বাংলাদেশের হয়ে খেলতে চান সুলেমান দিয়াবাতে

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বড় নাম সুলেমান দিয়াবাতে। মৌসুমের পর মৌসুম নিজেকে প্রমাণ করে চলেছেন মোহামেডান তারকা। সবশেষ ম্যাচে করেছেন ৫ গোল, এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের টপ স্কোরার তিনি।
বাংলাদেশের হয়ে খেলতে চান সুলেমান দিয়াবাতে। তবে তার ইচ্ছাই সব নয়। যে কটি প্রাথমিক শর্ত পূরণ করতে হবে, খুব শিগগির তার একটি পূরণ হবে মোহামেডানের এই মালিয়ান তারকার। কিন্তু খেলার বিষয়টি সময় সাপেক্ষ। বাংলাদেশের নাগরিক হওয়া, পাসপোর্টসহ আরও কিছু পেপার ওয়ার্ক আর নিজের পারফরম্যান্সের প্রমাণ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিতে হবে ৩৩ বছর বয়সী ফুটবলারকে।
সুলেমান দিয়াবাতে বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। তবে নাগরিকত্বের আবেদনসহ সব পেপারওয়ার্ক ফেডারেশন বা ক্লাব থেকে করলে ভালো হবে। কারণ এখানকার নিয়মও আমি জানি না, কোনো অফিসও আমি চিনি না। আমার যেটা মূল দায়িত্ব- পারফরম্যান্স, সেখানে আমার শতভাগ থাকবে।’
ঘরোয়া ফুটবলে দারুণ সময় কাটছে সাদা-কালো তারকার। ২০২১-২২ মৌসুমে সর্বাধিক আর সবশেষ প্রিমিয়ার লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এবারও সবশেষ ম্যাচে ৫ গোল করায় তার নামের পাশে এখন ১৩ গোল, এখন পর্যন্ত সবার চেয়ে বেশি।