শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৫:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভোলাই এখন ইলিশের আসল ঠিকানা: মৎস্য উপদেষ্টা

ভোলাই এখন ইলিশের আসল ঠিকানা: মৎস্য উপদেষ্টা

ঢাকা প্রেস
ভোলা সদর প্রতিনিধি:-

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মঙ্গলবার (২২ অক্টোবর) ভোলায় এক সভায় ঘোষণা করেছেন যে, ইলিশ মাছের প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে এখন ভোলাকেই বিবেচনা করা হবে। তিনি বলেন, "আজ থেকে ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ভোলা।"
 

ভোলা সদরের মেঘনা তীরবর্তী ভোলারখাল নামক বালুর মাঠে আয়োজিত এই সচেতনতা সভায় তিনি আরও বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের জলসীমায় অন্য দেশের জেলেদের মাছ ধরার কোনো অধিকার নেই। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
 

জেলেদের কল্যাণে সরকার দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করবে বলেও জানান মৎস্য উপদেষ্টা। তিনি বলেন, ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের একটি মূল্যবান সম্পদ এবং যে জেলায় ইলিশ উৎপাদন হয়, সেই জেলার মানুষ আর গরিব থাকবে না।
 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহাপরিচালক জিল্লুর রহমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এই সভায় উপস্থিত ছিলেন।