সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সমাজকর্মী (ইউনিয়ন) পদে ২০৯ জন নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর

সমাজকর্মী (ইউনিয়ন) পদে ২০৯ জন নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর

সমাজকর্মী (ইউনিয়ন) পদে ২০৯ জন নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর। ১৬তম গ্রেডে স্থায়ী ভিত্তিতে এসব জনবল নেওয়া হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ১২ জুন থেকে ১৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে।

 

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

 

বয়সসীমা: ১২ জুন ২০২৪ তারিখ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।


বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: চার্জসহ ২২৩ টাকা।

 

আবেদনের লিংক: http://dss.teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তি: http://dss.teletalk.com.bd/doc/ad202402.pdf