শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আঃলীগের ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আঃলীগের ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতা–কর্মীর নামে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে  মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ বাদী হয়ে আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও দুই থেকে তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

 

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব, ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, আব্দুল গফুর ও আব্দুর রাজ্জাক মিলন, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু, চিনু মিয়া প্রমুখ।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতে আসামিরা হামলা করেন। তাঁরা হত্যার উদ্দেশ্যে মারধর করে জনসাধারণকে গুরুতর জখম করেন। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুকুম দেওয়ার অভিযোগও আনা হয়েছে। 

 

এদিকে গতকাল বুধবার আটক উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী হককে (২৫) এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নাজমুল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।