শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চট্টগ্রামে সুপারি গর্তে নেমে প্রবাসীর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামে সুপারি গর্তে নেমে প্রবাসীর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-



চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি ভেজানোর গর্তে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মো. তৌহিদ (৩৯) মারা যান। এর আগে একই ঘটনায় তার দুই ভাই মো. শহিদ এবং মো. শফি মারা গেছেন।
 

নিহত তৌহিদ পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়া সোনামিয়া সরকার বাড়ির মো. এজাহার সওদাগরের ছেলে। প্রবাসে থেকে কিছুদিনের জন্য ছুটিতে এসেছিল তৌহিদ।
 

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে একজন নারী ও পাঁচজন পুরুষকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ৭ থেকে ৮ ফুট গভীর গর্তটিতে সুপারি রাখা হয়েছিল। সুপারির গন্ধে গর্তে মিথেন গ্যাস তৈরি হওয়ায় অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েন।