শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাঙ্গামাটিতে ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

রাঙ্গামাটিতে ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-


 

রাঙ্গামাটির সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গত রোববার, ২০ অক্টোবর, রাঙ্গামাটির সোনালী ব্যাংকের নিউ কোর্ট বিল্ডিং শাখার ভবন থেকে ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক কারণে রফিকুল ইসলাম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, রোববার দুপুরে খাবার খেতে চতুর্থ তলায় উঠার পর তিনি আর নিচে নামেননি। ধারণা করা হচ্ছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

 

মো. রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। তিনি বিগত দেড় বছর ধরে এই শাখায় কর্মরত ছিলেন এবং ২০৩৩ সাল পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। রাঙ্গামাটির সোনালী ব্যাংকের নিউ কোর্ট বিল্ডিং শাখার চতুর্থ তলা।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।