সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নববর্ষ বরণে জাসাসের প্রস্তুতি সভা, স্লোগান ‘নববর্ষের ঐকতান—গণতন্ত্রের পুনরুত্থান’

নববর্ষ বরণে জাসাসের প্রস্তুতি সভা, স্লোগান ‘নববর্ষের ঐকতান—গণতন্ত্রের পুনরুত্থান’

মো: আমিনুল ইসলাম (মাহিব):

 

 

ঢাকা: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এবারের বর্ষবরণ অনুষ্ঠানের প্রতিপাদ্য স্লোগান নির্ধারণ করা হয়েছে— “নববর্ষের ঐকতান—গণতন্ত্রের পুনরুত্থান”।

 

এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ সভায় বর্ষবরণের বিভিন্ন আয়োজন ও কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। এতে উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, সাবেক সহসভাপতি শায়রুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

 

সভায় বক্তারা বলেন, এবারের বর্ষবরণে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সংগীত, নৃত্য এবং দেশীয় ঐতিহ্যের সমন্বয় থাকবে। অনুষ্ঠান সফল করতে শিগগিরই পাঁচটি উপকমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

 

জাসাসের আহ্বায়ক হেলাল খান বলেন, পহেলা বৈশাখ সকালে রাজধানীর রমনা পার্কের রাণী মঞ্চে ‘জাসাস রাণী মঞ্চ’ নামে মূল অনুষ্ঠান আয়োজন করা হবে। তিনি আরও জানান, ছায়ানটের পরিবেশনা শেষে জাসাসের অনুষ্ঠান শুরু হবে এবং এতে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হবে।

 

অন্যদিকে, সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, এবারের বর্ষবরণ সকলকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।