সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘জেমস বন্ড’-খ্যাত পরিচালক লি তামাহরি আর নেই

‘জেমস বন্ড’-খ্যাত পরিচালক লি তামাহরি আর নেই

‘জেমস বন্ড’ সিরিজের বিখ্যাত চলচ্চিত্র ডাই অ্যানাদার ডে–এর নির্মাতা লি তামাহরি আর নেই। বৃহস্পতিবার, ৭৫ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন ধরে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবার রেডিও নিউজিল্যান্ডকে জানিয়েছে।
 

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “কারিশমাটিক ও সৃষ্টিশীল এই মানুষটি শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও মাওরি শিল্পীদের প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তাঁকে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
 

লি তামাহরির জন্ম ১৯৫০ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। মাওরি ও ব্রিটিশ বংশোদ্ভূত এই নির্মাতা ১৯৭০-এর দশক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রশিল্পে কাজ শুরু করেন। তিনি জিওফ মারফির একাধিক ছবিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন এবং জাপানি পরিচালক নাগিসা ওশিমার আন্তর্জাতিক প্রযোজনা মেরি ক্রিসমাস, মি. লরেন্স–এ ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন।
 

পরিচালক হিসেবে তামাহরির বড় সাফল্য আসে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স ছবির মাধ্যমে। অকল্যান্ডে এক মাওরি পরিবারের টিকে থাকা, সংগ্রাম ও সহিংসতার গল্প নিয়ে নির্মিত এই সিনেমা নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বাধিক আয়কারী চলচ্চিত্রে পরিণত হয় এবং আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক প্রশংসা পায়।
 

এর পর তিনি হলিউডে পা রাখেন এবং নিক নল্টে ও চাজ প্যালমিন্টেরি অভিনীত মালহোল্যান্ড ফলস পরিচালনা করেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ ছিল ২০০২ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ডাই অ্যানাদার ডে। ছবিটি মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে বিপুল সফলতা অর্জন করে।

সূত্র: দ্য গার্ডিয়ান