শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে আঃলীগ নেতার ছেলের লাশ উদ্ধার

কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে আঃলীগ নেতার ছেলের লাশ উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে লাশটি পাওয়া যায়।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। তিনি ধনারচর চরের গ্রামের সুরুজ্জামাল মিয়ার ছেলে। সুরুজ্জামাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। গত ৭ মার্চ পুলিশ সুরুজ্জামালকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।
 

জানা গেছে, আরিফের মরদেহের পাশে একটি ডিঙ্গি নৌকায় মাদক সেবনের আলামত পেয়েছে পুলিশ। পাশে একটি ভূট্টা খেতেও একাধিক ব্যক্তির মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে আরিফ মাদকসেবীদের সঙ্গী নাকি হামলার শিকার তা নিশ্চিত হওয়া যায়নি।
 

আরিফের ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আরিফ ট্রাক্টরচালায়। শনিবার রাতে গাড়ি চালিয়ে বাসায় ফেরে। পরে সেহরি খেয়ে ভোরে আবার গাড়ি নিয়ে বের হয়। কিন্তু সকালে তার ভাসমান লাশ দেখতে পাই। আমার বড় ভাই গিয়ে লাশ ডাঙ্গায় তোলে। পরে পুলিশ এসে লাশ ও আলামত উদ্ধার করে নিয়ে যায়। আমার ভাইকে মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে।’
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ তিনি বলেন, ‘লাশের পাশে থাকা নৌকা ও পাশের একটি ভুট্টাখেতে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। আমরা সার্বিক বিষয় তদন্ত করছি।’